এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তোফাজ্জল হোসেন বাবু (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা বদিউর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তোফাজ্জল নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার উদ্দেশ্যে দোকানের গ্রিল টানছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ও মিটার জড়ানো একটি পিলারে তাঁর হাত স্পর্শ করে। এতে মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়ভাবে তাঁর দাফন সম্পন্ন হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।