কাপ্তাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

রাঙামাটির কাপ্তাইয়ে পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের চন্দ্রঘোনা এলাকা থেকে তাদের আটক করে কাপ্তাই থানা পুলিশ। 

আটককৃতরা হলেন—রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি ব্রাহ্মণটিলা এলাকার মৃত সুমন চাকমার স্ত্রী সাবানা চাকমা (৩৬) (বর্তমানে চট্টগ্রাম ইপিজেড ফ্রিপোর্ট এলাকায় বসবাসরত) এবং জুড়াছড়ি উপজেলার কাঠালতলী এলাকার ভাগ্য চন্দ্র চাকমার ছেলে লাল চাকমা। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের চন্দ্রঘোনা এলাকায় কাপ্তাই থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে এসআই মনতাজের নেতৃত্বে প্রথম দল এবং পিএসআই হোসাইনের নেতৃত্বে দ্বিতীয় দলটি পৃথক স্থানে তল্লাশি পরিচালনা করে। এ সময় তল্লাশিকালে আটককৃত দুই ব্যক্তির প্রত্যেকের হেফাজত থেকে ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে থাকা এসআই সাইমুল ইসলাম জানান, মদ উদ্ধারের ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (বৃহস্পতিবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।