এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘কাপ্তাই প্রেস ক্লাব’ গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সময় টিভি ও দৈনিক সংগ্রাম-এর কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ-এর প্রতিনিধি রিপন মারমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে আয়োজিত এক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটি গঠন করা হয়।
দৈনিক সমকাল ও দৈনিক পূর্বদেশ-এর সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সভায় স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সংকট গণমাধ্যমে তুলে ধরার জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং সহ-সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মী অর্ণব মল্লিক, সাগর মারমাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত নেতৃত্বের হাত ধরে কাপ্তাইয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নমূলক সম্ভাবনা ও নানা অসংগতির চিত্র সফলভাবে গণমাধ্যমে ফুটে উঠবে।
সভা শেষে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে দ্রুতই প্রেস ক্লাবের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও প্রকাশ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।