এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার সিলেটের গোলাপগঞ্জে দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস আলম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে কানাইঘাটের দিকে যাওয়ার পথে পাঁচ মাইল বাজার এলাকায় সারজিসের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, “দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?”
এর আগে দুপুরে দেওয়া অপর এক পোস্টে তিনি অভিযোগ করেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ জানায়, গোলাপগঞ্জ থেকে কানাইঘাট যাওয়ার পথে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এতে গাড়ির কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। সেসময়ও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এনসিপি। তবে বিএনপি নেতারা সেই হামলায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
ফেব্রু ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।