এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ ও চৌধুরীছড়া ইউনিট শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে কাপ্তাই (প্রজেক্ট) একাডেমি মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ কাপ্তাই শাখার সভাপতি মো. হানিফের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা নুরুল আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র রমজান মাস মানবজাতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়। কুরআন ও হাদিসের আলোকে আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার পথ খুঁজে নিতে হবে।”
চৌধুরীছড়া ইউনিট শাখার সভাপতি মো. আমির হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও কাপ্তাই উপজেলা জামায়াতের আমির মো. হারুনুর রশিদ, জামায়াত নেতা শফিকুল আলম, চিৎমরম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৩০ জুন, ২০২৬
জাতীয় | ৩০ জুন, ২০২৬
কুষ্টিয়া | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।