এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোরের আলো ফোটার আগেই নাটোরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জেলার বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৯ জন যাত্রী নিহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশের দল। নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোর আধুনিক সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।
হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।