এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সঙ্গে শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. বরকত উল্যা বুলু।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (ম্যানেজিং কমিটি) সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ডিজিটাল উদ্যোক্তা ও ইকো-সিস্টেম’ প্রকল্পের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ এবং বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ নিশ্চিত করতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।