এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ৪৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র্যাব-১১ ও সুধারাম মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত ইউছুপ মিয়ার ছেলে ও গ্যারেজ মালিক মামুন উর রশিদ (৩৭), করমুল্যা বাজার এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল মন্নান (২৭) এবং দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মানজুর রহমান সাকিল (৩৮)।
ডিএনসির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান, র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিকের নেতৃত্বে যৌথ বাহিনী পূর্ব এওজবালিয়া গ্রামের মামুন উর রশিদের গ্যারেজে অভিযান চালায়।
অভিযানকালে গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি একটি বিশেষ বিশ্রামকক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, একটি সীসার কার্তুজ, তিনটি মুঠোফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া কক্ষটিতে নজরদারির কাজে ব্যবহৃত তিনটি সিসি (আইপি) ক্যামেরাও জব্দ করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সিসি ক্যামেরা বসিয়ে গ্যারেজের ওই গোপন কক্ষটি ইয়াবা সেবনের আখড়া হিসেবে ব্যবহার করা হতো। পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের জন্য পাইপগান ও কার্তুজ সংগ্রহ করে রাখা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ডিসেম্বর ১৭, ২০২৪
সেপ্টেম্বর ১৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।