এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সরকারিভাবে প্রতিটি মণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, পুলিশ বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. গোলজার এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান।
রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মঞ্জুরুল আলম মুঞ্জু এবং সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি উত্তম প্রামাণিক, সাধারণ সম্পাদক সজিব শাহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান—এস এম মামুনুর রশীদ, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা ও আফজাল হোসেনসহ উপজেলার ৫৪টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডিসেম্বর ৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।