এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী এক অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় তিন মাদকসেবীকে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আক্তার হোসেন আকাশ (২৮) ও মিরাজ (২৪)। তাঁদের উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া একই মামলায় মো. আরিফ (২৭) নামের অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন আদালত।
অভিযান পরিচালনাকালে বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পুলিশ ফাঁড়ির এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অক্টোবর ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।