এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের কলম চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে দুপুর ১২টায় মাইজদী পাবলিক কলেজ ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধক দেবদারু গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াখালী লায়ন্স ক্লাবের সভাপতি জনাব সাইফ উল্যা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শেহাব উদ্দিন আহমেদ টিপু।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের অধ্যক্ষ জনাব তাকদির হোসেন মোঃ সাদরিল ওয়ালা ও শিক্ষিকা তাছলিমা খানম মুন্নী। নোয়াখালী জিলা স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব শাহ আলম, সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ বেলাল হোসেন এবং সহকারী শিক্ষক জনাব সাখাওয়াত হোসাইন।
এতে অন্যদের মধ্যে আরও অংশ নেন সাংবাদিক আনোয়ার হোসেন সোহাগ, সাংবাদিক রিপন মজুমদারসহ সংশ্লিষ্ট স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২২ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।