এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় কানে হেডফোন গুঁজে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইলিয়াস (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ইলিয়াস সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ইলিয়াসের কানে হেডফোন লাগানো ছিল। ফলে পেছন থেকে আসা ট্রেনের শব্দ বা হর্ন তিনি শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জুলাই ১৫, ২০২৫
মার্চ ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।