এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজের অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর পুকুরে ভাসতে থাকা জুতার সূত্র ধরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের দ্বীন মোহাম্মদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলী আকবর ওই বাড়ির মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য ঘরের পাশের পুকুরঘাটে অজু করতে যান আলী আকবর। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে পুকুরের পানিতে তাঁর ব্যবহৃত একটি জুতা ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়।
পরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া জানান, অজু করার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে ডুবে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। জুতার সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হচ্ছে।"
অক্টোবর ৪, ২০২৫
এপ্রিল ২৭, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।