এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে চিকিৎসকের অবহেলা ও অপচিকিৎসায় প্রসূতি মা এবং নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক সনদ স্থগিত থাকার পরও তাঁদের প্রাইভেট প্র্যাকটিস অব্যাহত রাখার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত উম্মে সালমা ওরফে নিশির বাবা ও গণমাধ্যমকর্মী এম এ আউয়াল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম এ আউয়াল অভিযোগ করেন, চিকিৎসকদের চরম দায়িত্বহীনতা ও অপচিকিৎসার কারণেই তাঁর সুস্থ অন্তঃসত্ত্বা মেয়ে এবং গর্ভের নবজাতক সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি ২০২৫ সালের ১ জুলাই থেকে তিন বছরের জন্য চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন ওরফে অভি ও তাঁর স্ত্রী ফৌজিয়া ফরিদের সনদ ও নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে। বিষয়টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমেও সর্বসাধারণকে অবহিত করা হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএমডিসির সনদ স্থগিত থাকার পরও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অভিযুক্ত চিকিৎসক দম্পতি নোয়াখালীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অবাধে রোগী দেখা ও প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। এছাড়া ফৌজিয়া ফরিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ডা. আক্তার হোসেনকে সহকারী অধ্যাপক পদে কীভাবে পদোন্নতি দেওয়া হলো—সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তদের পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, যার ফলে ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এমতাবস্থায়, অভিযুক্ত দুই চিকিৎসককে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত, তাঁদের সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস অবিলম্বে বন্ধ, বেআইনিভাবে সুযোগ দেওয়া ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ফেব্রু ১, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।