এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।
বুধবার (৭ মে) ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক।
শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভেতরে প্রবেশ করে। ওই সময় তাহেরা বেগম তাহাজ্জুতের নামাজ পড়তে ওঠেন। তখন দুর্বৃত্তদের মুখোমুখি হয়ে গেলে তারা তাকে বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তিনি নিজের ছেলেকে ডেকে তোলেন। ছেলেকে ঘুম থেকে জাগানোর পর তারেক রুম থেকে বেরিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তারেক মাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাহেরা বেগমকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, 'ধারণা করা হচ্ছে, তাহাজ্জুতের নামাজ পড়তে উঠেছিলেন ওই নারী। এর আগেই দুর্বৃত্তরা এগজস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। মুখোমুখি হলে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ৪, ২০২৪
ফেব্রু ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।