এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদের আগে ইউনিয়ন পরিষদ অংশের বকেয়া বেতন ভাতা পরিশোদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার চেষ্টা করেন গ্রাম পুলিশরা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের খোকসা উপজেলা ৯ ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশরা থানায় সাপ্তাহিক হাজিরার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার চেষ্টা করেন তারা। এ সময় ওই কর্মকর্তা বাহিরে থাকায় তারা দেখা করতে পারেনি। তবে এ সময় উপজেলা পরিষদের ভবনে কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেনের সাথে গ্রাম পুলিশরা দেখা করেন। তারা নিজেদের বেতন ভাতা সংক্রান্ত সমস্যা তুলে ধরেণ। সংসদ সদস্য গ্রাম পুলিশদের তার (সংসদ সদস্য) বরাবর আবেদন করতে বলেন।
উপজেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সভাপতি অপূর্ব বিশ্বাস জানান, উপজেলার ইউনিয়ন গুলোতে তারা প্রায় ৯৬ জন গ্রাম পুলিশ কর্মরত আছেন। গত ২৫ সালের মে মাসের পর থেকে ইউনিয়ন পরিষদ অংশের মূল বেতন, গত ৫ বছরের যাতায়াত ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার টাকা বকেয়া রয়েছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে বকেয়া বেতন ভাতার পাওয়ার জন্য কথা বলেছেন,কিন্তু লাভ হয়নি। এখন পবিত্র রমজান মাস চলছে। এ ছাড়া দুই সপ্তাহের বাদে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তারা ঈদের আগে বকেয়া বেতন পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার জন্য এসেছিলেন। কিন্ত তার দেখা না পেয়ে ফিরে যাচ্ছে। ঈদের আগে বকেয়া বেতন ভাতা পাওয়ার জোর দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, গ্রাম পুলিশদের বেতন ভাতার সরকারী অংশ প্রায় নিয়মিত রয়েছে। সংসদ নির্বাচনের জন্য একটু সমস্যা হয়েছে। তবে ঈদের আগেই তাদের বেতন ভাতার সমস্যা সমাধান করা হবে।
সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, গ্রাম পুলিশদের বেতন ভাতা নিয়মিত করার বিষয়ে উর্দ্ধতন মহলে আলোচনা করবেন।
আগস্ট ৬, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।