এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজিত এই সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যমে অপ-সাংবাদিকতা রোধে করণীয় এবং সাংবাদিকতার বিভিন্ন নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আইন মেনে সঠিক তথ্য সংগ্রহ ও তা উপস্থাপনের জন্য সাংবাদিকদের প্রতি তিনি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাউসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল ও আইনি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
মার্চ ২৫, ২০২৫
নভেম্বর ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।