এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুর থেকে ৯০ বছর বয়সী জমিলা খাতুন(৯০) নামে ভারসাম্যহীন এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে ঐ নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জমিলা খাতুন (৯০) উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও এলাকার মৃত হোসেন বেপারীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিলা খাতুন শারীরিক ভারসম্যহীন ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে বাড়ী থেকে থেকে বেরিয়ে যায় । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর ও মাইকিং করে তার সন্ধান করে সন্ধান পায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, মরদেহটির এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।