এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ অন্তত চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নুর ইসলাম খান (৩৩) ও আল মাহমুদ (২৩) নামে দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে। ভুক্তভোগী শাহজালাল খান বাদী হয়ে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী শাহজালাল খানের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে নুর ইসলাম খান, মানিক খান, আল মাহমুদ, ওমর ফারুক বাবু, ডলার শেখ, শিহাব আলী ও শান্তা বেগমসহ আরও অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে প্রবেশ করে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রথমে শাহজালালের ভাতিজা আরাফাত খানকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আরাফাতকে বাঁচাতে তার চাচাতো ভাই আজিজুল খান এগিয়ে এলে নুর ইসলাম তাকেও রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় পারভেজ ও মীম আক্তার তাদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এলাকাবাসী নুর ইসলাম খান ও আল মাহমুদকে ধরে ফেলে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।
এই বিষয়ে অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি একটি বিচার সালিশ করেছি। এ ঘটনা তদন্ত করে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, আমি তা মেনে নেব।"
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আগস্ট ২, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।