এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাস, দখলদার, নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা শ্রমিকদল।
শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ছনবাড়ী আন্ডারপাসের নিচে এ কর্মসূচির আয়োজন করে শ্রীনগর উপজেলা শ্রমিকদল।
মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল বলেন, “দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট উপজেলা শ্রমিকদলের নাম ভাঙিয়ে আব্দুল্লাহপুর পরিবহনের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে হয়রানি করছে। যদি দ্রুত এসব অনিয়ম বন্ধ না করা হয়, তাহলে উপজেলা শ্রমিকদল তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি সেলিম মল্লিক, জাকির হোসেন, সাধারণ সম্পাদক সোহেল, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, আলমগীর হোসেন ও লিটন খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।