এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সুনামধন্য রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন( আখাউড়া ব্লাড ফাউন্ডেশন) এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী, সড়ক বাজার এলাকার অটোরিকশা চালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে সংগঠনের আমন্ত্রণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট, বন্ধন ব্লাড ফাউন্ডেশন, চলো পাল্টাই সামাজিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিক্ষক ফখরুল ইসলাম, শহীদ স্মৃতি সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও প্রতিনিধি খোলা চোখ পত্রিকার সাংবাদিক মো. শাহাবুদ্দিন আহমেদ (কাউন্সিলর পদপ্রার্থী, আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড ও সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ আখাউড়া উপজেলা শাখা), উপদেষ্টা হারুনুর রশিদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক রবিন হোসেনসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক মো. শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক ফখরুল ইসলাম (আহমোদাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়), বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিন হোসেন, নবযোগদানকৃত উপদেষ্টা মোহাম্মদ আশিকুর রহমান রনি ও মো. শিমুল মিয়া, “রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া” এর পরিচালক মো. হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের পরিচালক রবিন মিয়া, সহকারী আরাফাত, আলভী, রিয়াদ ইসলাম ও রিদয়। এডমিন হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুর রহমান। নারী পরিচালকদের মধ্যে ছিলেন জুনাকী, স্বর্ণা, সুমাইয়া, সুরাইয়া ও ইতু।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের সদস্য সালমান, নিলয় ইফরান, সাইফুল, রিদয়, নোমান ও নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আখাউড়া ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আখাউড়া উপজেলায় ২৪ ঘণ্টা রক্তদানের সেবা দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ১২ জুন, ২০২৬
নীলফামারী | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।