এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের উদ্যোগে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রমজান মাসের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ফজলুল হক শামীমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন। তিনি বলেন, রমজানের শিক্ষার ন্যায় সমাজের সকল শ্রেণির মানুষের মধ্যে দলমত নির্বিশেষে ঐক্য ও সহযোগিতা থাকলে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।