এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের নির্বাচনী ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। এই দাবি জানিয়ে তিনি হাইকোর্টে একটি নির্বাচনী আবেদন (ইলেকশন পিটিশন) দায়ের করেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কেবল ঢাকা-১৬ আসনই নয়, বরং নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ জানিয়ে এর আগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে দায়ের করা এসব আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (Representation of the People Order) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনী অনিয়মসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের আইনি বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এসব আবেদনের শুনানি হচ্ছে।
হাইকোর্ট বিভাগের বর্তমান কার্যতালিকায় দেখা যায়, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালে সংশোধিত) অনুযায়ী দায়ের করা নির্বাচনী আবেদনপত্রসমূহ এই বেঞ্চে শুনানি হবে। একইসঙ্গে রুল জারি এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ক্ষেত্রেও এই বেঞ্চের পূর্ণ এখতিয়ার রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই আইনি লড়াইয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের আশায় প্রার্থীরা আদালতের দ্বারস্থ হচ্ছেন।
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।