এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই সংকটের মধ্যেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে তেল ও গ্যাসবাহী একাধিক জাহাজ। এর মধ্যে রোববার (৮ মার্চ) সকালে ৮টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম বন্দরে নোঙর করা এই জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই স্পর্শকাতর হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। ফলে যুদ্ধের উত্তাপ তাদের যাত্রাপথে কোনো প্রভাব ফেলতে পারেনি।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত শুক্রবার থেকে জ্বালানি তেল বিক্রির ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে ২৮ ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালি পার হওয়া জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারলেও, এরপর রওনা হওয়া অনেক জাহাজ সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে বলে জানা গেছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিপিসি বিকল্প উৎস এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে নিবিড়ভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।