এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাইয়ের যোদ্ধাদের পুনর্বাসন ও সার্বিক সহায়তার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি ‘পৃথক বিভাগ’ চালু করা হবে।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের নায়কদের ত্যাগের মহিমা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তাঁরাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন এ দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন এবং ত্যাগ স্বীকার করেছিলেন, ঠিক একইভাবে চব্বিশের যোদ্ধারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন।’
তিনি আরও যোগ করেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের, আর চব্বিশের যুদ্ধ হয়েছে সেই অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার।’
শহীদ পরিবার ও আহতদের প্রতি বিএনপির দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি যদি আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের দুঃখ-কষ্ট লাঘবে আমরা কার্যকর পদক্ষেপ নেব।’
তারেক রহমান বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের তো আমরা আর ফিরে পাব না। কিন্তু তাদের পরিবারের কষ্টগুলো, তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে দেখভাল করতে পারি, সেজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমরা একটি নতুন ডিপার্টমেন্ট বা বিভাগ তৈরি করব। এই বিভাগের প্রধান দায়িত্বই হবে চব্বিশের এই বীর ও তাদের পরিবারের সদস্যদের দেখাশোনা করা।’
ডিসেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।