এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর উপজেলার হাট-বাজারে জমে উঠেছে রসালো ফল বাঙ্গীর বেচাকেনা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলনও হয়েছে বাম্পার। ফলন ভালো হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি স্থানীয় চাষিরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের ডাবল ব্রিজ সংলগ্ন ইউসুফ ব্যাপারীর পুকুরপাড়ে বসেছে বাঙ্গীর জমজমাট হাট। এছাড়া দড়ি কৃষ্ণপুর ব্রিজ, নতুন বাজার, যাত্রাবাড়ি বাধানো ঘাট ও মটুকচর কাটাখালি বাজারেও প্রচুর পরিমাণ বাঙ্গী উঠেছে। প্রতিদিন ভোর থেকে কৃষকরা তাদের ক্ষেতের সতেজ বাঙ্গী নিয়ে বাজারে হাজির হচ্ছেন। কেনাবেচার ধুম পড়ায় বাজারের পরিবেশ এখন বেশ প্রাণচঞ্চল।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া বাঙ্গী চাষের জন্য অত্যন্ত উপযোগী ছিল। সময়মতো সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে এবার ক্ষেতজুড়ে আশানুরূপ ফলন পাওয়া গেছে। পাইকারি ব্যবসায়ীরা স্থানীয় হাটগুলো থেকে বাঙ্গী কিনে ট্রাকযোগে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করছেন। সদরপুরের বাঙ্গী এখন স্থানীয় চাহিদা মিটিয়ে দূর-দূরান্তের বাজারেও বেশ সমাদৃত হচ্ছে।
রমজান মাসে ইফতারের খাদ্যতালিকায় বাঙ্গী একটি জনপ্রিয় ও তৃপ্তিদায়ক ফল হওয়ায় এর চাহিদাও বেড়েছে বহুগুণ। বাজারে ব্যাপক চাহিদার কারণে ন্যায্যমূল্য পেয়ে দারুণ উৎফুল্ল কৃষকরা।
চাষি ইউসুফ ব্যাপারী বলেন, “আবহাওয়া ভালো থাকায় এবার বাঙ্গীর মান ও ফলন দুটোই বেশ ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। এভাবে লাভবান হতে পারলে আগামী বছর আরও বেশি জমিতে বাঙ্গীর আবাদ করব।”
বাজার পরিস্থিতি এমন ইতিবাচক থাকলে কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন বলে আশা করছেন স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।