এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে দ্রোহ ও মানবিক চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। এ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদীচী ফরিদপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদত শাওন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি গালিব রহমান।
আলোচনা পর্বে বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের বর্ণাঢ্য অথচ সংক্ষিপ্ত জীবন, সাহিত্যকর্ম ও আপসহীন সমাজভাবনার নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে তাঁর মানবিক চিন্তাধারা, সাম্যবাদী দর্শন ও সাহিত্যের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ‘শতবর্ষের সুকান্ত’ শীর্ষক একটি বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এতে উদীচীর শিল্পীদের পরিবেশনায় সুকান্তের কবিতা থেকে গান, আবৃত্তি বিভাগের পরিবেশনায় কবিতা আবৃত্তি এবং নৃত্য বিভাগের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ আয়োজন উপভোগ করেন।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
মার্চ ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।