এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা চিরায়ত লোকজ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ডিঙি নৌকাবাইচ ও চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। জমজমাট এই আয়োজনকে ঘিরে উপজেলার গোপালপুরে দিনভর বিরাজ করে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া এলাকায় মধুমতি নদীর বাঁওড়ে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচের খবর ছড়িয়ে পড়লে দুপুরের পর থেকেই নদীর দুই তীরে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো উৎসুক মানুষের ঢল নামে।
নদীর বুকে বৈঠার ছন্দময় টান আর মাঝি-মাল্লাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ক্ষণে ক্ষণে দর্শকদের করতালি ও উল্লাসে নদীর পাড়ে সৃষ্টি হয় বাড়তি উন্মাদনা। পড়ন্ত বিকেলে নৌকাবাইচের রোমাঞ্চ শেষ হলে রাতে বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে শুরু হয় চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। কৃত্রিম আলোয় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই কাবাডি লড়াই দেখতেও মাঠজুড়ে ভিড় জমান বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোনায়েম খান। তিনি বলেন, “নৌকাবাইচ ও হাডুডু আমাদের গ্রামবাংলার শেকড়ের ঐতিহ্য। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন সুস্থ বিনোদনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, “আধুনিকতার ভিড়ে আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো টিকিয়ে রাখতে যুবসমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, নাজমুল ইসলাম রানা, খান নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতার সমাপনীতে নৌকাবাইচ ও হাডুডুর বিজয়ী এবং অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. মোনায়েম খানসহ আমন্ত্রিত অতিথিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।