মঠবাড়িয়ায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মঠবাড়িয়া সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী (৫ নম্বর ওয়ার্ড)-এর বাসিন্দা মো. আ. সোবহানের ছেলে মো. নুরুজামাল (২৭) এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম মুন্সীর ছেলে শফিকুল (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার বিকেলে দক্ষিণ মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে নুরুজামাল ও শফিকুলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।