এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে বিষধর কালাচ ধরতে গিয়ে সাপের ছোবলে আলমগীর ওঝা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের সলেনামা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলমগীর এবং তার বাবা সত্তার ওঝা—উভয়েই এলাকায় দীর্ঘদিন ধরে ওঝা ও সাপুড়ে হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির আশপাশে একটি সাপ দেখতে পান আলমগীর। সাপটিকে নির্বিষ ‘দাঁড়াশ’ মনে করে তিনি খালি হাতেই তা ধরার চেষ্টা করেন। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। দংশনের শিকার হয়েও তিনি দ্রুত হাসপাতালে না গিয়ে বাড়িতে নিজের বাবার কাছে যান। সেখানে ঝাড়ফুঁক ও প্রচলিত টোটকার মাধ্যমে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলমগীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে পরিবারের সদস্যরা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আলমগীর যে সাপটিকে নিরীহ দাঁড়াশ ভেবেছিলেন, সেটি ছিল মারাত্মক বিষধর ‘কালাচ’ (কমন ক্রেইট)। সাপের প্রজাতি চিনতে ভুল করা এবং দংশনের পর বৈজ্ঞানিক চিকিৎসার বদলে ঝাড়ফুঁকে সময় নষ্ট করায় বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। ফলে শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্যকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা করা মানে নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। বিষধর কিংবা নির্বিষ—সাপের পরিচয় যাই হোক না কেন, দংশনের শিকার ব্যক্তিকে কোনো প্রকার সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া প্রয়োজন। সাপ দেখলে নিজে ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।