এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদা খানম মিতু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরজিনা সুলতানা।
জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজরীন রহমান ও সাধারণ সম্পাদক নাসরিন আলমের স্বাক্ষরে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে বোয়ালমারী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহামুদা খানম মিতুকে সভাপতি, আরজিনা সুলতানাকে সাধারণ সম্পাদক এবং নাদিরাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তা সাহা (১ নম্বর সহ-সভাপতি), কানিজ ফাতিমা, আমিনা বেগম ও শাহিদা। এছাড়া রুপালি বেগম, সালমা পারভীন (সেজুতি), আসমা পারভীন ও নাদিরাকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি অনুমোদন প্রসঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজরীন রহমান বলেন, বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি অনুমোদনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। সবাই মিলেমিশে জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নতুন কমিটির মাধ্যমে বোয়ালমারী উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সেপ্টেম্বর ২২, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।