এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কঠুটাকান্দী এলাকায় মাদরাসা মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
উদ্বোধন শেষে প্রধান অতিথি জনাব রাসেল ইকবাল বলেন, মসজিদ মুসলিম সমাজের আত্মিক ও নৈতিক উন্নতির কেন্দ্র। এই মসজিদ নির্মিত হলে এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা ও ইবাদতের জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং আমরা সর্বদা জনগণের পাশে আছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, প্রধান শিক্ষক গোলাম রসুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ।
বক্তারা বলেন, এই মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও সহজ হবে। শিক্ষার্থীরাও পাবে একটি উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ।
অনুষ্ঠান শেষে মসজিদ নির্মাণকাজের সফল সমাপ্তি ও এলাকার শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।