এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক মোঃ জাহিদ হোসেন এবং ব্যবসায়ী মোঃ নাজমূল হাসান নান্নুসহ অন্যান্যরা।
এ সময় উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মাহে রমজানের পবিত্রতা রক্ষা, হাটবাজারে মনিটরিং জোরদার এবং ভেজাল খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয় প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মার্চ ৬, ২০২৪
মার্চ ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।