এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এমপির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দুপুরে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে যান এমপি হান্নান মাসউদ। তিনি সেখানে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলার খবর ছড়িয়ে পড়লে এমপির অনুসারীরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে সংসদ সদস্য হান্নান মাসউদ নিজেই সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে অবস্থানকালে এমপি হান্নান মাসউদ বলেন, "হামলার মূল হোতা বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে এক চুলও নড়ব না। এই বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের ওপর হামলা চালিয়েছিল। তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।"
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, "আমি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
সর্বশেষ খবর অনুযায়ী, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।