এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক ‘জুলাইযোদ্ধা’কে রাষ্ট্রীয় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী নিজেই এই প্রক্রিয়ার সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
ইশরাক হোসেন বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় অনেক জুলাইযোদ্ধাকে বিগত সরকারের আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তারা প্রয়োজনীয় সরকারি সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। এটি ছিল এক ধরনের রাজনৈতিক বৈষম্য।”
তিনি আরও জানান, বাদ পড়া প্রকৃত যোদ্ধাদের দ্রুততম সময়ের মধ্যে তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা যেন কাজ না করে। যারা দেশের জন্য রাজপথে লড়াই করেছেন, তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা হবে।”
গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
জুলাই ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।