এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ৬ জন মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১ জন উপদেষ্টা এবং ২ জন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৯ জন ব্যক্তিকে এই পদে নিয়োগ দিয়ে সম্প্রতি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ আদেশ জারি করা হয়।
নিয়োগের শর্ত ও বেতনক্রম:
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা বা প্রতিমন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা যতদিন তারা সংশ্লিষ্ট সহকারী একান্ত সচিবকে (এপিএস) এই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগপ্রাপ্তরা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
যিনি যার এপিএস হলেন:
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী): মো. ইউনুস আলী।
২. জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী): মো. মোয়াজ্জেম হোসেন।
৩. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী): মো. আকবর হোসেন।
৪. মো. মিজানুর রহমান মিনু (ভূমিমন্ত্রী): মো. আল মুনজির বিন ওবায়েদ।
৫. আফরোজা খানম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী): মো. আবদুল আউয়াল।
৬. মোহাম্মদ আমিন উর রশীদ (খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী): মো. আমিনুল ইসলাম।
৭. মো. ইসমাইল জবিউল্লাহ (প্রধানমন্ত্রীর উপদেষ্টা- মন্ত্রী পদমর্যাদা): মীর সোলাইমান।
৮. মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী): মো. তৌহিদুল ইসলাম।
৯. নুরুল হক নুর (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী): মো. খাইরুল আমিন (তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন)।
প্রশাসনিক কাজের গতিশীলতা ও মন্ত্রীদের দাপ্তরিক সহায়তার লক্ষ্যেই এই নিয়োগগুলো প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এপ্রিল ১৩, ২০২৬
আগস্ট ১৩, ২০২৫
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।