এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে আল-বেরুনী হলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের কৃতি সন্তান রিফাত আহমেদ সাকিল।
হল সংসদের এই গুরুত্বপূর্ণ পদে সাকিলের বিজয় তার নিজ এলাকা খোকসায় বয়ে এনেছে আনন্দের বন্যা। রিফাত আহমেদ সাকিল ওই এলাকার শাজাহান আলীর সুযোগ্য পুত্র। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি তার এই বিজয়কে খোকসাবাসীর জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন, "এই গর্ব আমার একার নয়, এই গর্ব খোকসাবাসীর।"
তার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয়রা বলেন, "এটি শুধু সাকিলের নয়, বরং আমাদের পুরো খোকসার জন্য গর্বের বিষয়।" তাদের প্রত্যাশা, সাকিলের সফলতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবারের জাকসু নির্বাচনে আল-বেরুনী হলে সাকিলের সাথে সাধারণ সম্পাদক (জিএস) পদে মুনতাসির বিল্লাহ খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাদমান হাসান খান নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।