এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্মের নাম ব্যবহার করে যারা হীন স্বার্থে ব্যবসা করতে চায়, তাদের বাংলাদেশে কোনো স্থান দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘মাসব্যাপী ইসলামি বইমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, "যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে বা ধর্মকে পুঁজি করে নিজেদের আখের গোছাতে চায়, তাদের কোথাও প্রশ্রয় দেওয়া হবে না। পৃথিবীতে প্রকৃত শান্তি বজায় রাখতে হলে আল্লাহর হুকুম পালনের কোনো বিকল্প নেই। যারা মানুষের ওপর জুলুম বা অত্যাচার করে, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।"
বক্তব্য শেষে মন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং আয়োজনের সফলতা কামনা করেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, মাসব্যাপী এই বইমেলায় দেশের বিভিন্ন নামি-দামি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। মেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, পবিত্র কুরআন ও হাদিসের অনুবাদ এবং শিশু-কিশোরদের উপযোগী অসংখ্য বইয়ের সমাহার রয়েছে।
বইমেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।