এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত ও বলিষ্ঠ পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন, *‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’*
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর তিনি বর্তমান মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মুখোমুখি হয়েছিলেন ইশরাক। তৎকালীন নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ উঠলেও তাকে পরাজিত ঘোষণা করা হয়েছিল। তবে ২০২৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৭ মার্চ অন্তর্বর্তীকালীন সরকার শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে। ওই একই দিনে নির্বাচনি ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ে ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে সিটি পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আইনি জটিলতায় তখন তার শপথ গ্রহণ সম্ভব হয়নি। আদালতের রায়ে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি পেলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে পারেননি তিনি। তবে গত বছরের ১৭ জুন নগর ভবনে এক মতবিনিময় সভায় তাকে ‘মেয়র’ হিসেবেই প্রধান অতিথির বক্তব্য দিতে দেখা গিয়েছিল।
ইশরাক হোসেনের এই নতুন ঘোষণার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটির আসন্ন নির্বাচনি লড়াইয়ে নতুন করে প্রাণের সঞ্চার হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।