এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়ায় সন্ত্রাসী হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা-এর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার (৩১ মে) দুপুরে বর্ষার ভবুকদিয়ার গ্রামের বাড়িতে যান নগরকান্দা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক দুটি প্রতিনিধি দল। তারা বর্ষা ও তার পরিবারের খোঁজখবর নেন এবং শারীরিক ও মানসিক সঙ্কট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর নির্দেশনায় নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের নেতৃত্বে প্রতিনিধি দলটি বর্ষার বাড়িতে যায়। অন্যদিকে, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন এর নেতৃত্বে জামায়াতের পক্ষ থেকেও সমবেদনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন: নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, বিএনপি নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন।
নেতারা বর্ষার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বর্ষা ও তার পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় ভবুকদিয়া গ্রামে নিজ বাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে তিনি গুরুতর আহত হন।
জানু ২৫, ২০২৬
নভেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।