এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে আত্রাই উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগন অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি সরকারি সেবার মান উন্নয়নে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দপ্তরসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় আত্রাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেটসহ বিভিন্ন স্তরের নেতা, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন, সভা শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
মে ২৬, ২০২৬
জুন ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।