এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ উপজেলার কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুঞ্জবন পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন মাসুদুর রহমান। এ সময় মহাদেবপুর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিকেলেই তাকে নওগাঁ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিসেম্বর ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।