এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রকাশ্যে মাদক (ইয়াবা) কেনাবেচায় বাধা দেওয়ায় মাদক কারবারিদের নৃশংস হামলায় এক নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—মোসা. রাফেজা (৩০), মো. কাশেম (৩৫), আহাদ (২৮), ফরিদ মোল্লা (৫০) ও মো. মিরাজ (৪৬)। এদের মধ্যে ফরিদ মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরেকৃষ্ণপুর গ্রামের কাশেম ও তার বড় ভাই বদিয়ার দীর্ঘদিন ধরে স্থানীয় বাজার ও বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছিল। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাদের বাধা দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তারা আবারও প্রকাশ্যে ইয়াবা বিক্রি করার সময় মো. ফরিদসহ স্থানীয় কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কাশেম ও বনি আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চায়নিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে নারীসহ পাঁচজন রক্তাক্ত জখম হন।
গুরুতর আহত মো. ফরিদ বলেন, "মাদকের ভয়াবহ থাবা থেকে এলাকার যুবসমাজকে রক্ষা করতেই আমরা ইয়াবা বিক্রিতে বাধা দিয়েছিলাম। কিন্তু কাশেম ও বদিয়ার সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর নৃশংস হামলা চালায়।"
এ ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে ঘটনায় জড়িত সব মাদক কারবারি ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামিম আহম্মেদ জানান, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি বনি আমিন খানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৫
অক্টোবর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।