এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গুণবহা ইউনিয়নের উমরনগর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উমরনগর বাজারের সংলগ্ন স্কুল মাঠে স্থানীয় যুবকদের মধ্যে ফুটবল খেলা চলাকালে গত সপ্তাহে নাজিম উদ্দীন নামে এক যুবকের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উমরনগর বাজারে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বাজারের ব্যবসায়ী মো. পিকুল মোল্লার হোটেল, কালাম খাঁর মুদি দোকান, মিলনের ইলেকট্রনিকসের দোকান, কাবুলের চায়ের দোকান, চন্দনের বিকাশ ও রকেটের দোকান এবং আনোয়ার মিলিটারির মুদি দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দোকানগুলো থেকে মালামাল ও নগদ অর্থ লুটপাট করা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. পিকুল মোল্লা বলেন, “বুধবার সন্ধ্যায় ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল আকস্মিক আমাদের দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এই চক্রটি আগেও আমাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
নাটক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।