এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে সামাজিক ও মানবসেবামূলক সংগঠন ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’-এর নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরপুর মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন আল বারাকা সুপার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনের পর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নতুন প্রজন্ম মানবিক সংগঠন-এর প্রতিষ্ঠাতা ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. কামরুজ্জামান মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সালাউদ্দিন মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিরাজ মোল্লা, সাধারণ সম্পাদক ও রেমিট্যান্সযোদ্ধা শেখ শাকিল, আর এম রবিন, মনিরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি যেন আরও বৃহৎ পরিসরে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা সংগঠনের অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সযোদ্ধাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। দেশের যেকোনো দুর্যোগ, অসহায় মানুষের সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’-এর উত্তরোত্তর সাফল্য, সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মঙ্গল এবং দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠনটির মানবিক ও সেবামূলক কার্যক্রমে রেমিট্যান্সযোদ্ধাদের সার্বিক সহযোগিতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।