এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি হ্রাসে ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী এই জনকল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের তিনটি উপজেলার ১০টি চরাঞ্চলীয় ইউনিয়নে প্রাথমিকভাবে এই ৫ হাজার তালবীজ ও বিভিন্ন ফলদ চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতি বছর বজ্রপাতে দেশে বহু মানুষের প্রাণহানি ঘটছে, যার বড় ধরনের ঝুঁকিতে রয়েছেন চরাঞ্চলের মানুষ। তালগাছ বজ্রপাত প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই চরাঞ্চলের মানুষের সুরক্ষায় ও পরিবেশ রক্ষার্থে তালগাছ রোপণের এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।” এ সময় তিনি স্থানীয়দের শুধু গাছ রোপণই নয়, বরং গাছের যথাযথ পরিচর্যা করারও উদাত্ত আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উপস্থিত স্থানীয় বাসিন্দাদের হাতে তালবীজ ও গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলা পরিষদের পরিকল্পনা ও অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।