এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে নতুন চারজন জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী কমিটিতে মনোনীত নতুন চার সদস্য হলেন—
১. অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ
২. মো. আমান উল্লাহ আমান
৩. ডা. ফরহাদ হালিম
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় বার্তায় জানানো হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সার্বিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই জ্যেষ্ঠ এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও আশাবাদ ব্যক্ত করে বলা হয়, নবমনোনীত নেতৃবৃন্দ তাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ ফোরামে সুচিন্তিত পরামর্শ প্রদান করবেন। এর মাধ্যমে দল ও দেশের জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন।
মে ২৫, ২০২৬
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।