এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ইজিবাইক চুরির সংঘবদ্ধ এক চক্রের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। দীর্ঘ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয়েছে ১৮টি চোরাই ইজিবাইক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, সম্প্রতি কোতয়ালী থানা এলাকায় একটি ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে প্রথমে একজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী, কোতয়ালী থানা এলাকা এবং পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর ও মাগুরায় ধারাবাহিক অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল অবস্থায় ছিল। এছাড়া চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন এবং ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে ইজিবাইক চুরি করে আসছিল। চুরির পরপরই তারা ইজিবাইকের যন্ত্রাংশ আলাদা করে ফেলত এবং গাড়ির রং ও নম্বর বিকৃত করে বিক্রি করে দিত, যাতে সহজে শনাক্ত করা না যায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।