এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার বন্ধে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। উদ্বোধনী বক্তব্যে তিনি দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় সবাইকে ক্ষতিকারক ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানান।
প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হাট-বাজারে দিনব্যাপী মাইকিং করা হয়। একই সঙ্গে সর্বসাধারণ ও জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রায় ৫০০টি লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় মৎস্যসম্পদ রক্ষা ও প্রজনন ক্ষেত্র নিরাপদ রাখতে পর্যায়ক্রমে সদরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নেই এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি সম্প্রসারিত করা হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, "চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের অস্তিত্বের জন্য চরম হুমকি। ক্ষতিকর এ জালের ব্যবহার বন্ধ করতে এবং জলজ সম্পদ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।" তিনি সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মৎস্য দপ্তরকে সহযোগিতা করার অনুরোধ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।