এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুতের অপচয় রোধ ও অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুরে একযোগে বিশেষ নৈশ অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার (২ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় মোট ৯টি দল এ অভিযান চালায়।
অভিযানকালে মূলত আবাসিক মিটারের বিদ্যুৎ বাণিজ্যিক কাজে ব্যবহার, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ, ফুটপাত এবং রাস্তার বাতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে নগরকান্দা জোনাল অফিসের আওতাধীন এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা সংযোগ অবৈধভাবে পুনঃসংযোগ দেওয়ার অপরাধে মিটারসহ পুরো লাইন অপসারণ করা হয়। এছাড়া সমিতির সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে একটি সংযোগ এবং সদরপুর সাব-জোনাল এলাকায় আরও দুটি পার্শ্ব-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরও মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তাৎক্ষণিকভাবে মৌখিক সতর্কতা দেওয়া হয়। পরবর্তীতে নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং অবৈধ ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে নিয়মিত তদারকি, সচেতনতামূলক প্রচারণা ও এ ধরনের আকস্মিক নৈশ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।